চলতি মাসেই আসছে ব্লাক শার্ক ২ প্রো

২০ জুলাই, ২০১৯ ১৮:৫৯  
চলতি মাসেই আসছে শাওমির নয়া স্মার্টফোন ‘ব্ল্যাক শার্ক ২ প্রো’। আগামী ৩০ জুলাই চীনে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই ফোনের উদ্বোধন হবে বলে জানিয়ছে শাওমি কর্তৃপক্ষ। কিছু দিন আগে কোম্পানির তরফে এই ফোন সংক্রান্ত একটি টিজার প্রকাশ করে শাওমি’র অফিসিয়াল ফেসবুক পেজ। সেখান থেকেই জানা যায়, ফোনটিতে রয়েছে অত্যাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস। এ ছাড়াও ওই ফোনে রয়েছে, উন্নতমানের গ্রাফিক এবং মোবাইল গেম খেলার আধুনিক সব ফিচার। এ বছরেরই মার্চে চীনের বাজারে ‘ব্ল্যাক শার্ক ২’ অবমুক্ত করে শাওমি। বর্তমানেও ফ্লিপকার্টের ‘সেল’-এ পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি। ‘ব্ল্যাক শার্ক ২’-এর থেকেও ‘ব্ল্যাক শার্ক ২ প্রো’ অনেক বেশি উন্নত মানের— এমনটাই দাবি করেছেন শাওমি কর্তৃপক্ষ।